রাজশাহী অফিস: দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুস্থ্য মানবসম্পদের কোন বিকল্প নেই। সুস্থ্য মানবসম্পদ তৈরির অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলার চর্চা করা। ধুমপান ও মাদকমুক্ত রেখে যুব সমাজকে সুস্থ্য সবল ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে।
আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, পুন্ডুরিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে পুন্ডুরিয়া উদয়ন সংঘের উদ্যোগে আয়োজিত পুন্ডুরিয়া উদয়ন সংঘ ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশের অধিকাংশ ক্রীড়াবিদের ফিটনেসের ঘাটতি রয়েছে। তারা একটানা ৯০ মিনিট দৌড়াতে পারে না। শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য সকলকে ধুমপান ও মাদক ত্যাগ করতে হবে। মাদক ত্যাগ করতে পারলে মানুষের মাঝে কর্মশক্তি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য খাতে রাষ্ট্রের অনেক ব্যয় কমবে। যে মাদক আমাদের শরীরের ক্ষতি করে, নিজেদের উন্নতিকে ব্যাহত করে, রাষ্ট্রের ক্ষতি করে তা মানুষ কেন গ্রহন করে তা আমার বোধগম্য নয়। মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট সারাদেশে আয়োজন করতে সবাই উদ্যোগী হতে হবে।
এর আগে বেড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যেোগে আয়েজিত ডেপুটি স্পীকারকে সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ শামসুল হক টুকু বলেন, সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। তাঁদের প্রাপ্য সম্মান রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত নানান ধরনের উদ্যোগ গ্রহন করছেন। দেশের যে কোন সংকট মোকাবেলায় প্রয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানরা আবারও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
মোঃ ফজলুল রহমান ফজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী, করমজা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সম্পাদকসহ সাথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সব মন্তব্য
No Comments