ডেস্ক রিপোর্ট: বাস, লঞ্চ, ট্রেন, অন্যান্য যানবাহন ও টার্মিনালসহ গণপরিবহনে ৩৬ শতাংশ নারী নিয়মিত যৌন হয়রানির শিকার হন বলে এক জরিপে উঠে এসেছে।
শুক্রবার (২৬ আগস্ট) ‘জনস্থানে নিরাপত্তা ক্যাম্পেইন’ সম্পর্কিত অনলাইন জরিপটির ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
হয়রানির শিকার মাত্র এক শতাংশ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন, এক শতাংশ ৯৯৯-এ ফোন করেছেন এবং এক শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেছেন ও সহযোগিতা চেয়েছেন।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, টেক্সট মেসেজ, ই মেইলের মাধ্যমে ২৪ জেলার পাঁচ হাজার ১৮৭ জন নারীর অংশগ্রহণে ইউএনডিপি বাংলাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) যৌথ উদ্যোগে জরিপটি পরিচালিত হয়।
জরিপের ফলাফলে জানানো হয় জনপরিসরে ৮৭ শতাংশ নারী জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হন। আর ৬৬ শতাংশ নারী কয়েকবার এবং সাত শতাংশ নারী বারবার যৌন হয়রানিসহ নানা হয়রানির শিকার হন। তবে হয়রানির শিকার ৩৬ শতাংশ নারী প্রতিবাদ করেছেন বলে অনলাইনে পরিচালিত ওই জরিপে উঠে এসেছে।
জরিপের ফলাফলে দেখা যায়, ২৩ শতাংশ নারী রাস্তাঘাটে ও ১১ শতাংশ মার্কেট ও শপিং মলে হয়রানির শিকার হন। আর ১১ শতাংশ নারী অনলাইন প্ল্যালফর্মে সাইবার বুলিংয়ের শিকার হন।
এর মধ্যে ৪২ শতাংশ নারী উত্ত্যক্তের, ১২ শতাংশ অপ্রত্যাশিত স্পর্শ ও ১১ শতাংশ সাইবার বুলিংয়ের শিকার হন।
এছাড়া ৪২ ভাগ নারী ইভটিজিংয়ের শিকার হন। ১৭ ভাগ নারী পাবলিক প্লেসে অশোভন আচরণের এবং ১২ শতাংশ অপ্রত্যাশিত স্পর্শের শিকার হন।
জরিপে অংশ নেওয়া হয়রানির শিকার ৩৬ শতাংশ নারী প্রতিবাদ করেছেন। ৩৪ শতাংশ নারী কিছুই করেননি। সাত শতাংশ নারী পরিবারকে এ সম্পর্কে জানিয়েছেন এবং পাঁচ শতাংশ মানুষ আশপাশের মানুষের সহায়তা চেয়েছেন।
জরিপে দেখা যায়, ৫৭ শতাংশ নারী গণপরিবহণকে সবচেয়ে অনিরাপদ বলে মনে করছেন। অপরদিকে প্রকাশ্যে হয়রানির শিকার হয়েও ৪৪ শতাংশ নারী কোনও সহযোগিতা পাননি।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments