ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার কারণে দেশের প্রায় সব নদীতে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে দেশের গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ঢাকা-চাঁদপুর, ভোলা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব নৌরুটে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাবু লাল বৈদ্য আরও বলেন, চলাচলরত লঞ্চগুলোকে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর পাড়ে নিরাপদভাবে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুনরায় নৌ চলাচল স্বাভাবিক করা হবে।
এদিকে ঘন কুয়াশার প্রভাবে দেশের গুরুত্বপূর্ণ ফেরি রুটগুলোতেও চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার ডিজিএম আবদুস সালাম জানান, সন্ধ্যার পর থেকেই থেমে থেমে কুয়াশা দেখা দিচ্ছিল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীতে মার্কিং বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়।
একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ওই রুটে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া প্রান্তে ছয়টি এবং মাঝনদীতে তিনটি ফেরি আটকে আছে।
তিনি আরও বলেন, কুয়াশার তীব্রতায় নৌপথ সম্পূর্ণভাবে ঢেকে যায় এবং দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে যে কোনো সময় বড় ধরনের নৌদুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় চলাচল স্বাভাবিক করা
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments