ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা ছিনতাইকারীরা অলিম্পিক ও প্রান ফুড গ্রুপের ডেলিভারি ভ্যান থামিয়ে মালামাল বিক্রয়ের নগদ সত্তর হাজার তিনশত বিশ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় চালক মোঃ রশিদ কে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
আজ সোমবার রাত ৮ টার দিকে মোকারিমপুর ইউনিয়ন বাঁকা পুল নামক স্থানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাঁকাপুল নামক স্থানে ফাকা রাস্তায় কোম্পানীর চালিত নসিমন ভ্যান গাড়ির চালক মোঃ রশিদ (৪০) পৌছালে তিনজনের একদল ছিনতাইকারী অলিম্পিক ও প্রান ফুড গ্রুপের ডেলিভারি ভ্যান থামিয়ে মালামাল বিক্রয়ের নগদ সত্তর হাজার তিনশত বিশ টাকা ছিনতাই করে নিয়ে যায়। অফিসে ফেরার পথে এ ঘটনা ঘটে, হেলমেট পরিহিত ১টি মোটরসাইকেলে এসে চালক মোঃ রশিদের গাড়ি পথারোধ করে। চালক মোঃ রশিদ কে তারা হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিঠে, ডান হাতে ও বুকের কলার বোনের পাশে লেগে গুরুতর জখম করে। তাদের কাছে থাকা ধারালো চাকু ও হাসুয়া দিয়ে চালক রশিদের গলায় ও পেটে ঠেকিয়ে কাছে থাকা নগদ ৭০.৩২০/= (সত্তর হাজার তিনশত বিশ) টাকার কালো রংয়ের একটি ব্যাগ জোর পূর্বক নিয়ে নেয়। এ সময়ে বাধা দিলে তারা চালককো এলোপাথাড়ি চড়-থাপ্পড়, কিলঘুসি ও লাথি দিয়ে মেরে আমার গালে, মুখে, বুকে সহ শরীরের বিভিন্ন স্থানে মেরে টাকার ব্যাগটি নিয়ে ভেড়ামারা অভিমূখে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল হতে দ্রুত চলে যায়। এ বিষয়ে রাতে ভেড়ামারা থানায় সুমন মিয়া নামে একজন অভিযোগ দায়ের করেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments