জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী অফিস : মহান মে দিবসকে কেন্দ্র করে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন হয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় (১মে) রাজশাহী নগরীর আলুপট্টি মোড় বঙ্গবন্ধু চত্তরে খেলাঘর রাজশাহী জেলা কমিটির আয়োজনে মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর রাজশাহী জেলা কমিটির সভাপতি ডা. এফ.এম.এ.জাহিদ। সঞ্চালনায় ছিলেন খেলাঘর রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাদ, খেলাঘর রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি সেলিম মনোয়ার, দিলীপ কুমার ঘোষ সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী, কামারউল্লাহ সরকার সভাপতি মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহী এবং খেলাঘর রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি আফতাব হোসেন কাজল।
সাংস্কৃতিক অধিবেশনে সংগীত পরিবেশনা করেন খেলাঘর রাজশাহী জেলা কমিটি । তাছাড়াও আয়োজনে অনুষ্ঠিত হয়ে কবিতা আবৃত্তি নৃত্য ও গনসংগীত পরিবেশনা।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments