স্টাফ রিপোটার: ডেমরার ডগাইর পূর্বপাড়া কোদালদোয়া এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিয়ে বাড়ী থেকে সন্ত্রাসীরা কনের পিতাকে উঠিয়ে নিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে কনের গাঁয়ে হলুদের দিনে মেহেদী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কনের পিতা মো. খোকন মুন্সির বাড়িতে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করিলে মারধর করিয়া নগদ ৩০ হাজার টাকা, সোনার ১২ আনা ওজনের ২ টি আংটি ও ১টি চেইন এবং ১টি মোবাইল সেট সন্ত্রাসীরা নিয়ে চলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা আবার আসবে বলে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ পরিবারের লোকজনদের প্রানে মেরে ফেলার হুমকি দেয়। বিয়ের দিন শুক্রবার আবারও মেহেদী তার সঙ্গীয় ফয়সাল, সাইফুল ইসলাম, রিয়াদ ও জুম্মুনসহ অজ্ঞাতনামা আরো ৬/৭জন নিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বিয়ের অনুষ্ঠানে ভাংচুর করে ৪ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় তাদের বাঁধা দিতে গেলে মেহেদী খোকনকে ছুরির হাতল দিয়ে আঘাত করে ও তার সঙ্গীয় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কিল—ঘুশি মারতে থাকে। খোকনকে বাঁচাতে খোকনের ২ বোন ও শ্যালক এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। সন্ত্রাসীরা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদের ঘরে ডুকে ভাংচুর করে এবং দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে খোকনকে উঠিয়ে নিয়ে বাকি বিল্লাহ’র অফিসে আটকিয়ে রাখে। খোকনের মা বরকতুন্নেছা (৬৫) কোন উপায় না পেয়ে খোকনের শ্যালক সোহেলকে ৯৯৯ কল দিতে বলে। সোহেল ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে খোকনকে উদ্ধার করে। ৯৯৯ কল দেয়ার কারনে ঐ দিন রাতে মেহেদীর লোকজন এসে খোকন ও তার পরিবারকে শাসিয়ে যায়। মো. মেহেদী হাসান(৩০) পিতা—আব্দুল খালেক, মো. ফয়সাল(৩০) পিতা—আব্দুল জলিল, মো. সাইফুল ইসলাম(৩২) পিতা—আব্দুল খালেক, মো. রিয়াদ (৩২) পিতা—কাইয়ুম ও মো. জুম্মুন(৩২) পিতা অজ্ঞাত সকলেই রাজধানী ঢাকার ডেমরা থানার ডগাইর পূর্বপাড়া কোদালদোয়া এলাকার বাসিন্দা। এ বিষয়ে শুক্রবার রাতে ডেমরা থানায় অভিযোগ দায়ের করা হয়।
খোকনের শ্যালক মো. সোহেল জানান, আমার ভগ্নিপতিকে মারধর করার সময় আমি তাকে বাচাঁতে গেলে তারা আমার উপর চড়াও হয়ে আমাকে মারধর করে এবং আমাকে গুলি করার হুমকি দেয়। এ সময় বিয়ে উপলক্ষে বেড়াতে আসা খোকানের দুই বোনকেও তারা মারধর করে জখম করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আব্দুর রব জানান, খোকন আমার বাড়ীর ভাড়াটিয়া, তাদের পরিবার অত্যন্ত শান্ত এবং ভদ্র। শুক্রবার ১২ টার দিকে আমার বাড়ির সামনে অনেক লোকের আনাগোনা দেখি কিন্তু বিয়ে বাড়ি হওয়ায় স্বাভাবিক মনে করে আমি আমার রুমে চলে যাই। বেশ কিছুক্ষন পরে চিৎকার চেঁচামেচির শব্দে আমি নিচে নেমে দেখি খোকনকে কারা যেন ধরে নিয়ে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্যাথলজি বিভাগে টেকনোলজিস্টদের বিরুদ্ধে। ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার ৫ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।মারা যাওয়া রব ...
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
সব মন্তব্য
No Comments