বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দরের বেনাপোল পোর্ট থানায় ২৫ দিন পার হয়ে গেলেও নতুন কোন ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারনে বেনাপোল পোর্ট থানা জুড়ে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। দীর্ঘ ৭ বছর ধরে নেই তদন্ত ওসি।
থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়া বদলি হয়। ২৪ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। এরপর এই থানা চলছে অভিভাবক বিহীন। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর ধরে এই থানায় কোন তদন্ত ওসি নেই।
ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের মানুষ আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় বন্দর থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে চলেছে। ওসি বদলী নতুন ওসি যোগদান না করলে সেখানে শুন্যতা তৈরী হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারনের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।
সীমান্তের গুরুত্বপুর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারনা বেড়ে গেছে। দুর দুরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে চেকপোষ্ট এলাকায় প্রতিদিন ছিনতাই প্রতারনা হলেও দেখার কেউ নেই। দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতারকরা ওসির বদলীর কথা শুনার পর তাদের অপরাধমূলক কাজ আরো বাড়িয়ে দিয়েছে। তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমূলক কর্মকান্ড চলছে। এ ছাড়া সম্প্রতি গাঁজা ফেনসিডিল এর চালানও ভারত থেকে বেশী আসছে। আর দুর দুরান্ত থেকে নেশার আশায় আসা তরুন যুবকরা বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় ভীড় জমাচ্ছে। কারন এসব জায়গায় হাত বাড়ালে পাওয়া যায় নেশা জাতীয় মাদকদ্রব্য।
যশোরের নাভারন সার্কেলের সরকারি পুলিশ সুপার মোহাম্মদ আরিফ হোসেন বলেন- এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি সাহেব অথবা এসপি সিন্ধান্ত নিবেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
সব মন্তব্য
No Comments