ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় শিশুপুত্র মোমিন হত্যাকান্ডের ঘটনায় থানা পুলিশ শিশুটির পিতা, মাতা ও সৎ নানীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে গ্রেফতারকৃত আসামী শিশুর মাতা ছায়রা বেগম (২৯) ও সৎ নানী আমেনা বেগম (৪৫) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুল কবির এর নিকট ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক ও আসামীর জবানবন্দিসুত্রে জানা যায়, শিশুর পিতা মোঃ আরিফ সরদার এর স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ ও আলকা গ্রামের মোস্তফা কাজীর বাড়ি ভাড়াটিয়া এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। বেশ কিছুদিন যাবত সে অত্র এলাকায় ইলেকট্রিকের কাজ করে আসছে। এর মধ্যে সে ছায়রা বেগম (২৯) ও ফারিহা বেগম (২৪) কে বিবাহ করে। গত ১৫/২০ দিন পূর্বে ফারিহা পরকীয়ার জের ধরে অন্যত্র একটি ছেলের সাথে পালিয়ে যায়। এদিকে স্বামীকে খুশি রাখতে নিষ্ঠুর মাতা ছায়রা বেগম তার সতিনের মাতা আমেনা বেগমের সহায়তায় শিশুপুত্র মোমিনকে সুপার জুট মিলের পিছনে ডোবার পানিতে ফেলে হত্যা করে। এ ঘটনায় শিশুটির নানা আবুল খায়ের বাদি হয়ে ৩ জনকে আসামী করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ১২, তারিখ- ১৩/০৫/২৩ ইং) দায়ের করে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments