মহাসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে উপূর্যপুরি কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও আহত সুত্রে জানা যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আলম হাওলাদারের ছেলে টিপু হাওলাদার(৩০), গত ২৫ জানুয়ারি রাত ১০ টার দিকে বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে স্থানীয় মোফাজ্জেল হোসেনের বাড়ির সামনে পৌঁছামাত্র ওই এলাকার সন্ত্রাসী রিফাত হোসেন, আনোয়ার হোসেন, রাজিব চৌকিদার,জাহিদ মুন্সি, রফিকুল ইসলাম মিদুল হাওলাদার মিলে দেশীয় ধারালো অস্ত্র সাজে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে টিপু হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় ডাকচিৎকার করলে তার পকেটে থাকা নগদ ৩০ হাজার ৫ শত টাকা ও পরিহিত স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায় হামলাকারীরা। ২৭ জানুয়ারি আহত টিপু হাওলাদারের মাতা তাছলিমা বেগম বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আহত টিপু হাওলাদার সাংবাদিকদের বলেন, রিফাত হোসেনসহ ওই সন্ত্রাসীরা আমাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এবং নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। অল্পের জন্যে আমি প্রানে বেঁচে যাই। হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত'র পরিবার।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments