ডেস্ক রিপোর্ট: “দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি-লুটপাটের শেকড় উপড়ে ফেলো, পাচারের টাকা ফেরত আনো, খেলাপী ঋণ উদ্ধার কর, বামপন্থার পথ ধরো, দেশ বাঁচাও-মানুষ বাঁচাও” দাবিতে আগামী ২৬ জুন ২০২৪, বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ (২২ জুন ২০২৪) শনিবার এক বিবৃতিতে উল্লেখিত দাবি এবং স্থানীয় মেহনতি মানুষের বাঁচার দাবিতে দেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকার কর্মসূচি
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৬ জুন বুধবার বিকেল ৪.৩০টায় রাজধানী ঢাকার পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments