মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এর প্রথম মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত ও ১৪ দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটির বর্তমান মেয়র।
রবিবার দুপুর ১২টায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার,নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,সৈয়দ শাহাদত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু,মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহীর সর্বস্তরের আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নেরর জবাবে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,দলীয় নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে মনোনয়নপত্র তুলবো। সেটি ইতোমধ্যে উত্তোলন করেছি।
এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে রাজশাহীর সর্বস্তরের যে বার্তাটি পৌছে যাবে যে,আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে দলীয় যে সিদ্ধান্ত নিয়েছিলেন,নির্বাচনে সেটিকে কার্যকরী করার জন্য যে আনুষ্ঠানিকতা বাকি ছিল সেটি শুরু করলাম।
আমরা ইতোমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে মতবিনিময় করেছি। সামনে আরো করতে থাকবো। আগামী ২১ মে আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঠিক করেছি। ২ জুন প্রতীক বরাদ্দ পাওয়ার পর আমরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবো।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments