জাকির হোসেন আজাদী: জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে (কনফারেন্স লাউন্জ) সাপ্তাহিক অগ্রনী বার্তা পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সেই উপলক্ষে সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
গত (২৪ সেপ্টেম্বর ) শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় অবস্থিত জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শাহাদাৎ হোসেন নিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের প্রধান ডা: আজিজ আহমেদ খান, ডিআরইউ সমবায় সমিতির সভাপতি এস এম
আবুল হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দ। অনুষ্ঠানে দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে অগ্রনী বার্তা পত্রিকার পক্ষ সম্মাননা প্রদান করা হয়।
পদক প্রাপ্তরা হচ্ছেন - চমকপ্রদ অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক শাহজালাল সর্দার শিমুল, নান্দনিকতায় বিশেষ অবদানের জন্য বিটিভির মুখ্য রুপকার মো: শহীদুল ইসলাম ভূঁইয়া, সংবাদ প্রচার ও প্রসারে
বিশেষ অবদানে জন্য সংবাদ সংস্থা ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশনের প্রধান সম্পাদক মো: আতিকুর রহমান, গীতিকার হিসেবে শহীদুল আলম তিতু, সমাজসেবায় চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, নারী উদ্যাক্তা হিসেবে আমরা নারী আমরা উদ্যোক্তার চেয়ারম্যান রাহিমা আক্তার সুইটি, কন্ঠ শিল্পী হিসেবে মেহেরুন আশরাফ, হামিদা আক্তার ঝিনুক, ঝর্না লোদী ও তৃতীয় লিঙ্গের এস, শ্রবস্তিকে
পুরস্কৃত করা হয়।
পরে বিশিষ্ট বাচিক শিল্পী জেসমীন বন্যা, শাহজাদী সুমনা ও জীবন খান আবৃত্তি পরিবেশন করেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments