পিরোজপুর অফিস : আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর ছারছীনা শরীফের লাখো লাখো মুসুল্লীদেরকে নিয়ে বাংলাদেমের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেছেন। বাদ মাগরীব তিনি তালীমান্তে বলেছেন, পথহারা, দিশেহারা মুসলমানদেরকে হেদায়াত ও সফলতার পথের দিশা দিতে মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমরা আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর উম্মত। তিনি আমাদেরকে সত্য-মিথ্যা, নাজাতের পথ দেখিয়েছেন। আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন। একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.) এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। আর নিছক ভালোবাসাই যথেষ্ট নয়, বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটতে হবে। নবীজীর প্রতি ভালবাসা যেমনিভাবে ঈমান ও আমলে উৎকর্ষ লাভের উপায়, তেমনি তা আখিরাতে মহাসাফল্য অর্জনের সম্বল। আর প্রত্যেক মুমিনের কাঙ্খিত সে সাফল্য হলো আখিরাতে রাসূলুল্লাহ (সা.) এর সঙ্গলাভ। ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন বাদ মাগরীব মাহফিলে সমবেত লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। আজ মাহফিলের ২য় দিন। সোমবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments