রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে দুই যুবকের উপস্থিতিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ নভেম্বর সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই দিন শান্তা নামের এক গৃহবধূর একটি সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের সময় তার পাশে ছিলেন সুভাষ নামের একজন। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে পরদিন সকালে হাসপাতালে হাজির হন এমদাদুল হোসেন নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে নবজাতকের বাবা বলে দাবি করেন।
এমদাদুল হোসেনের দাবি, ২০২১ সালে তিনি প্রেমের সম্পর্কের পর চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে তার দাবি। এরপর তারা ঢাকায় সংসার করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন বলে জানান এমদাদুল। এ সময় উপস্থিতদের কাছে তিনি বিয়ে ও দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণ দেখান বলেও জানা গেছে।
অন্যদিকে এমদাদুল হাসপাতালে আসার পরপরই সেখান থেকে চলে যান সুভাষ। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। শান্তা দাবি করেছেন, এমদাদুলের সঙ্গে তার বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও এমদাদুল নন। তবে এমদাদুলের দেখানো বিয়ের কাবিন ও অন্যান্য প্রমাণ সম্পর্কে তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় একটি সূত্রের দাবি, এমদাদুলকে বিয়ের পরও শান্তার নিজ বাড়িতে আসা-যাওয়া ছিল। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শান্তা। পরে তাদের বিয়ে হয় বলেও ওই সূত্রের দাবি। সূত্রটি আরও জানায়, দ্বিতীয় স্বামী জানতেন শান্তা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। অথচ তিনি ঢাকায় প্রথম স্বামীর সঙ্গে এবং বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করছিলেন বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের স্বতন্ত্র বক্তব্য পাওয়া যায়নি।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়ার পর শান্তার বাবা কৃষ্ণ কর্মকার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর বরিশালজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। নবজাতকের পিতৃত্বের বিষয়টি নিষ্পত্তিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর আইনগত প্রমাণ ও বক্তব্য যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments