মো.পাভেল ইসলাম রাজশাহী: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে শুধু সিটি কর্পোরেশনকে ২ হাজার ৮শ কোটি টাকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যেভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। সেভাবেই রাজশাহীতেও এগিয়ে গেছে। অনেকে আমাকে সফল মেয়র বলেন, রাজশাহীকে গ্রিন সিটি বলেন, নেত্রী আপনার কাছ থেকে এই সহযোগিতা না পেলে কখনও এই রকম উন্নয়ন করতে পারতাম না। এটি আপনার কাজ। আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আরো অনেকদিন আমাদের মধ্যে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন-এই কামনা করি।
রবিবার ২৯ জানুয়ারি বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন,আমাদের নেত্রী আপনি রাজশাহীর এই মাদ্রাসা মাঠে অনেকবার এসেছেন, কখনও সরকারি দলে,আবার কখনও বিরোধী দলে থাকতে এসেছেন,জনসভা করেছেন। আজকের জনসভায় এই মাঠে যে পরিমাণ মানুষ আছে,তার চেয়ে আটদশগুণ বেশি মানুষ বাইরেই রয়েছে। জনসভায় মানুষের ঢল নেমেছে।
মেয়র আরো বলেন,মাননীয় নেত্রী আপনার দেয়া বিভিন্ন কর্মসূচি নারীদের ক্ষমতায়ন করেছে,ভাগ্যের উন্নয়ন করেছে। নারীরা আপনাকে দেখতে চাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছে। হতদরিদ্র নারীরা তারা নিজেদের জীবনকে পরিবর্তন করছে।
বর্তমান বছরটি উন্নয়নের বছর উল্লেখ করে রাসিক মেয়র বলেন,আপনার সাথে পদ্মা সেতু পার হয়েছি,আমরা আপনার সাথে মেট্রোরেলে চড়েছি,অনেক মেগা প্রকল্প শেষ হয়েছে। আগামীতে আপনার পাশে থাকতে চাই। আমরা শ্লোগান দেয় শেখ হাসিনা আছেন সংসদে,আর আমরা আছি রাজপথে।আপনার কারণে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যা কয়েক বছর আগেও ছিল না।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
সব মন্তব্য
No Comments