বগুড়া অফিস: গত ৮ জানুয়ারি ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কর্তৃক বগুড়া সদরে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভুয়া সামরিক পরিচয় পত্র তৈরির অভিযোগে কয়েকটি প্রিন্টিং এর দোকান থেকে ৮ জন ব্যক্তিকে আটক করা হয়। এছাড়াও ভুয়া পরিচয় পত্র তৈরীর কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তিবর্গ তাদের অপরাধ স্বীকার করে।
যে কোন পরিচয় পত্র/ আইডি কার্ড জালিয়াতি একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments