স্টাফ রিপোর্টার: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মেঢাবিবি-৩-এর আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব মানিকনগর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে আজ একটি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উত্তর মানিকনগর বালুর মাঠ পাকা রাস্তা এলাকায় স্থানীয় কয়েকটি বাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ পাওয়া যায়। এসময় তাৎক্ষণিকভাবে প্রায় ১৩টি বাসার ৭৫টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন বন্ধ করা হয় এবং ৫টি পৃথক মামলায় ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এতে প্রতিদিন রাষ্ট্রের ১৫৭৫ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।
এছাড়া, এলপিজি গ্যাসের লাইসেন্স না থাকায় রামপুরার এইচ টি এইচ রিফুয়েলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments