বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গলে এসএসজি জলধারা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সুপেয় পানির গভীর নলকূপ স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগানে চা শ্রমিক, পর্যটক ও স্থানীয় জনগণের জন্য এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফিনলে বালিশিরা ডিভিশনের মহাব্যবস্থাপক সৈয়দ সালাউদ্দিন, এসএসজি জলধারা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের প্রধান সমন্বয়ক মাসুদ আল আমিন রাজিব প্রমুখ।
এসএসজি জলধারা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সিলেট বিভাগীয় সমন্বয়ক মুহাম্মদ হাছানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দে, আরটিভি'র জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টিভি'র জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুস শুকুর, দৈনিক খোলাচিঠি পত্রিকার বার্তা সম্পাদক, সাংবাদিক হৃদয় দাশ শুভ, বাংলা এফএম-এর নিজস্ব প্রতিবেদক দেওয়ান মাসুকুর রহমান সহ অন্যান্যরা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন 'লাইট হাউস'-এর সত্ত্বাধিকারী সুধীর চাষা।
কাকিয়াছড়া চা বাগানের প্রায় অর্ধশত পরিবার এবং এই বাগান দেখতে আসা পর্যটকরা এই গভীর নলকূপ থেকে সুপেয় পানি পান করতে পারবেন বলে জানিয়েছেন এসএসজি জলধারা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সিলেট বিভাগীয় সমন্বয়ক মুহাম্মদ হাছানুজ্জামান চৌধুরী। এটি তাদের ১০২তম গভীর নলকূপ স্থাপন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments