ডেস্ক রিপোর্ট: আজ ২৮ নভেম্বর ২০২৪ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম কতৃর্ক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মিথ্যা মামলায় ৬ বারের সাংসদ, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অসাম্প্রদায়িক বাংলাদেশের নির্মাতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেননকে মিথ্যা মামলা জড়িত করায় তীব্র নিন্দা জানানো হয়। পলিটব্যুরোর বিবৃতিতে আরো বলা হয়, ২০১৩ সালে হেফাজতের সৃষ্ট ঘটনায় দায় তাদেরই। আইন—শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা নিজেরাই নিজের কর্মী খুন করে এবং বায়তুল মোকারম এলাকায় আগুন লাগিয়ে কোরান শরিফ পুড়িয়ে যে তান্ডব সৃষ্টি করে ছিল এদেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি। পলিটব্যুরো জননেতা রাশেদ খান মেননের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments