ডেস্ক রিপোর্ট : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, সরকার গৃহীত পদক্ষেপের ফলে করোনাকালে সারাদেশে একটি মানুষও খাদ্যে কষ্ট পায়নি, এমনকি যারা চাইতে পারে না তাদের জন্যও ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৩৩৩ নম্বর চালু করা হয় । এই নম্বরে ফোন করলেই খাদ্য সহায়তা তাদের বাড়িতে পৌঁছে গেছে। এখনও পর্যন্ত ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তার বিষয়টি চালু রয়েছে ।
আজ ঢাকায় তেজগাঁওয়ে কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) শ্রমিক ইউনিয়ন আয়োজিত সিএসডিতে কর্মরত শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক নিয়ন্ত্রণ ও দুর্যোগে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আমরা ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) করার উদ্যোগ নিয়েছি। তেজগাঁওয়ে এক একর জায়গা বরাদ্দ দেয়া হয়েছে । সেখানে এনইওসিটি প্রতিষ্ঠা করা হবে । বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হয়েছে, কারণ সরকার, সব রাষ্ট্রযন্ত্র, সাধারণ মানুষ ও প্রায় ৪২ লাখ স্বেচ্ছাসেবক একসঙ্গে কাজ করেছে।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন ।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments