ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক পিসিপি নেতা অংসালা মারমাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ শনিবার (২৫ মে ২০২৪) পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমা ও সাধারণ সম্পাদক রুপান্ত চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা গতকাল (শুক্রবার) সকাল ১০টার সময় সাংগঠনিক কাজে মানিকছড়ির মহামুনি থেকে মোটর সাইকেলযোগে গিরি মৈত্রী ডিগ্রী কলেজের দিকে যাচ্ছিলেন। তিনি আমতলা নামক স্থানে পৌঁছলে মানিকছড়ি সাব জোনের সেনা সদস্যরা রাস্তা গতিরোধ করে মোটর সাইকেল থেকে নামিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে শারীরিক নির্যাতনের পর তাকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, সরকার যুগ যুগ পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি রেখে নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে চলাফেরা করার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। মানিকছড়িতে রাস্তায় মোটর সাইকেল আটকিয়ে অংসালা মারমাকে আটকের ঘটনা তার সুষ্পষ্ট প্রমাণ দেয়।
তাঁরা আরো বলেন, বাংলাদেশ সংবিধানে যে কোন নাগরিকের রাজনৈতিক দল, সংগঠন করার অধিকার দিয়েছে। এই সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে অন্যায়ভাবে সংগঠনের নেতা-কর্মীদের ধরপাকড়, দমন-পীড়ন করছে সেনাবাহিনী।
নেতৃদ্বয়. গ্রেফতার, নির্যাতন, হত্যা-গুম করে পার্বত্য চট্টগ্রামে ন্যায্য আন্দোলন দামানো যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন এবং অবিলম্বে অংসালা মারমাকে নিঃশর্ত মুক্তি ও অন্যায় দমন-পীড়ন বন্ধের দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments