স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যেসব অস্ত্র সেনাবাহিনীর কাছে থাকার কথা সেসব অস্ত্র শেখ হাসিনা মানুষকে দমন করার জন্য পুলিশকে দিয়েছে। মিয়ানমারের বাহিনীরা সীমান্তে এসে মানুষ মেরে চলে যায় কিন্তু আমাদের বিমানবাহিনীরা কোনো জবাব দেয় না। সেনাবাহিনীকে দিয়ে শুধু ব্রিজ আর বন্যায় ত্রাণ দেয়ার কাজে ব্যবহার করলে হবে না। আমাদের আগ্রাসী কোনো পরিকল্পনা নাই দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিলে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার চেষ্টা করবে।
মঙ্গলবার ফেনীতে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে শহরের মিজান রোডে সালাম কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টাদের উদ্দেশ্যে আলাল বলেন, দয়া করে যে বিপ্লব সংগঠিত হয়েছে তাকে ধারণ করুন। নির্বাচনের দিন প্রধান কমিশনার ঘুমায়, সেই কমিশন ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত করুন। নইলে গণতন্ত্র আসবে কীভাবে? সাধারণ জনগণের অধিকার যেন আর কেউ ক্ষুন্ন করতে না পারে সেজন্য দেশের সকল মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, অর্ন্তবতী সরকারকে অস্থির করার জন্য, দেশকে অস্থির করার জন্য অত্যান্ত সুপরিকল্পিতভাবে তা করা হচ্ছে বলে দেশবাসী মনে করে। দেশে আজকে একটি পরিবর্তিত অবস্থা হয়েছে। যে সচিবরা স্বৈরশাসকের দোসর হিসেবে কাজ করেছে সে সচিবরাতো এখনও বহাল রয়েছে। তারাতো আওয়ামী লীগের দোসর, তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বার বার ষড়যন্ত্র করবেই।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চোখ-কান খোলা রাখতে হবে। এই ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনার সহযোগী ও তার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল তারা বসে নেই। বাংলাদেশ এবং বিএনপিকে বিচ্ছিন্ন করা যাবে না, সুতরাং আমাদেরকে জাতি হিসেবে ঐক্যবদ্ধ ভাবে যে আকাঙ্খার সৃষ্টি হয়েছে, সকলে মিলে সেটা প্রতিষ্ঠিত করতে হবে।
প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ সংসদীয় আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, শেখ ফরিদ বাহার আহবায়ক, জেলা বিএনপির আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহ সভাপতি আলামিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আকতার স্বপ্না আহমেদ, ওয়াকিদুজ্জামান ডাবলু, প্রফেসর আসাদুজ্জামান আকাশ, জহির হোসেন জয়, রুবেল নিলয়, মো. রুহুল আমিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড ...
ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ...
.স্টাফ রিপোর্টার: দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি ট্রান্সফোর্স গঠন করতে হবে যাতে বুকের ধন হারানো পরিবারগুলো মনে করেন তাঁরা এক ...
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
সব মন্তব্য
No Comments