স্টাফ রিপোটার: আজ ২৪ ফেব্রুয়ারি শনিবারবার, সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ চত্ত্বরে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে খাদ্যদ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ, মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসুচি পালিত হয়। বিক্ষোভ মিছির পুর্ব সভায় সভাপতিত্ব করেন যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন। সভা পরিচালনা করবেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন। সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, যুব জোটের কার্যকারী সভাপতি আমিনুল আজিম বনি, আলী হাসান তরুন, এড. আবু হানিফ, প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, শ্রমিক জোট-বাংলাদেশের সহ-দফতর সম্পাদক চমন, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ। উপস্থিত ছিলেন, যুব জোট সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, অমিও নন্দী, ফিরোজ শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরফুদ্দীন সোহেল, যুব জোট ঢাকা মহানগর দক্ষিন সভাপতি আলাউদ্দিন খোকন, যুব জোটের আইন বিষয়ক সম্পাদক রেশমা হাবিব, মহিলা বিষয়ক সম্পাদক ডালিয়া পারভীন প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর জিরো পয়েন্ট, পল্টন মোড়, বিজয় নগর মুক্তাঙ্গন হয়ে জাসদ চত্ত্বরে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত মহল পণ্য মজুদ রেখে বাজারে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে এবং জণগনকে জিম্মি রেখে অধিক মুনফা লোটে। এ বাজার সিন্ডিকেটের হোতারা বছরের পর বছর অধরাই থেকে যাচ্ছে। আর সরকারী সংস্থা মাঝে মাঝে লোক দেখানো জরিমানা করে বাজারকে স্থিতিশীল করার প্রচেষ্টার নাটক মঞ্চায়ন করে দায়িত্ব শেষ করেন। বক্তারা অবিলম্বে বাজার সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় এনে গ্রেফতার, বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আইনী ব্যবস্থার পাশাপাশি কৃষিপণ্য, খাদ্যপণ্য ও নিত্যপণ্যের সরবরাহ, বন্টন, বিকল্প বাজার ব্যবস্থাপনা চালু করার আহবান জানান। নেতৃবৃন্দ কৃষক, শ্রমিক, স্বল্প আয়ের মানুষ, অতিদরিদ্রদের বাজারের উত্তাপের হাত থেকে রেহাই দিতে রেশনিং প্রথা চালুর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
সব মন্তব্য
No Comments