স্টাফ রিপোর্টারঃ ভয়াবহ মরণব্যাধির ব্লার্ড ক্যান্সারে আক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতা আবদুর রশিদ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। তার তিন কন্যা এবং এক পুত্র সন্তানের মধ্যে হুসনা-(৩১) সবার ছোট। মরনব্যাধি ব্লার্ড ক্যান্সারে আক্রান্ত মেয়েকে বাঁচাতে এরইমধ্যে সহায়-সম্ভল সবই বিক্রি করে দিয়েছেন। মেয়েকে বাঁচাতে বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হেমাটুলি বিভাগের মহিলা ওয়ার্ড-৭০২ এর বেড নং-৪৭ এ ভর্তি করেছেন। ব্লার্ড ক্যান্সারে আক্রান্ত হুসনার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি প্রতিদিন যা রোজগার করেন,তা দিয়ে রীতিমতো সংসার চালানোই কষ্টসাধ্য হয়ে পড়ে। তার উপর স্ত্রী হুসনার মরনব্যাধি ব্লার্ড ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে জমি-জমা বিক্রি করে দিয়েছেন। তাদের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে। সবার বড় মেয়ে শারমিন জাহান তিশার বয়স ১৩। সে বৈরাগীর চর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনিতে অধ্যয়নরত। আর মেঝ মেয়ে হাবিবার বয়স-৯ এবং ছোট মেয়ের বয়স সাড়ে তিন বছর। ব্লার্ড ক্যান্সারে আক্রান্ত হুসনার ইচ্ছে ছিল তার ছোট ছোট তিন কন্যাদের মানুষের মতো মানুষ করার। কিন্তু মরনব্যাধি ক্যান্সারের কাছে আজ সে অসহায় হয়ে পড়েছে। পিতা-মাতা এবং স্বামী সবাই এখন হুসনার চিকিৎসায় হিমসিম খাচ্ছে। হুসনার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈরাগীর গ্রামে। তার জাতীয় পরিচয় পত্র নং-১৯৯০৪৮১৪৫৭৬০০০১১৭।
হুসনার পিতা আবদুর রশিদ জানান, ডাক্তারা বলেছেন ব্লার্ড ক্যান্সার থেকে ভালো হতে হলে চিকিৎসা চালিয়ে যেতে হবে। এতে প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের। কিন্তু আমাদের মতো গরীব মানুষের পক্ষে চিকিৎসা খরচ চালানো অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। আমার মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই কাছে সাহায্য প্রার্থণা করছি।একইভাবে ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানিয়েছেন হুসনার স্বামী রাজমিস্ত্রি শামীম।
সাহায্য পাঠানোর ঠিকানা : আসমা আক্তার, হিসাব নম্বর-১৮৮১০৩০১২৩০৯৫ ডাচ বাংলা ব্যাংক, চট্রগ্রাম ইপিজেট শাখা। বিকাশ নম্বর-০১৭৭২৭৪০০০২ (ব্যক্তিগত) শামীম।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments