স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ দাদার আশু রোগমুক্তি কামনা করে শ্যামপুর থানা কৃষকলীগের দোয়া প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর শ্যামপুর থানা কৃষকলীগের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্যামপুর থানা কৃষক লীগের আহ্বায়ক হাজী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া প্রার্থনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দঃ কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দঃ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন জিন্নাহ, এম এ মান্নান, অর্থ বিষয়ক সম্পাদক এস এইচ সোহেল, তথ্য ও গবেষনা সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক ও বন ও পরিবেশ সম্পাদক হাসান মাহমুদ অপু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments