সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটে ছাত্রশিবিরের অতর্কিত হামলায় বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এক শিক্ষার্থী গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থী ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। তিনি ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এমসি কলেজে ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিয়াদের রুমমেট জুনেদ আহমদ জানান, রাতের খাবার শেষে তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ পান। দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে এমসি কলেজ ছাত্র শিবিরের ১০-১২ জন কর্মী রুমে ঢুকে রিয়াদকে লাথি দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিন। এ সময় তাকে জিজ্ঞেস করেন, কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কী লিখেছিস। কোনো উত্তরের তোয়াক্কা না করেই তাকে চড়-থাপ্পড়, লাথি-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করে নাজমুল ও সালমান।
তিনি আরও জানান, এ সময় তিনি এগিয়ে এলে তাকেও মারধর করে বাইরে বের করে দেয়া হয়। পরে দরজা লাগিয়ে রড দিয়ে বেধড়ক পেটানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন রিয়াদের অবস্থা গুরুতর। মাথা, পিঠ ও ডান পায়ে কয়েকস্থানে জখম হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
তবে এই ঘটনায় ছাত্র শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন এমসি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহবান জানান তিনি।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments