স্টাফ রিপোটার: নির্বাচনের পরদিন প্রথম অনুষ্ঠানেই সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। শনিবার (২৭জানুয়ারি) দুপুরে ডেমরার ৬৬ নং ওয়ার্ডের রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটির অসহায় হত দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুসিয়ারি দেন। এরআগে হত দরিদ্র ও দৃষ্টি প্রতিবন্ধী ৫শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মশিউর রহমান মোল্লা সজল।
আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বলেন, আল্লাহর অশেষ রহমতে সম্মানিত ভোটারগণের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি এবং ঢাকা-৫ নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। তিনি বলেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারগণ সন্ত্রাস-চাঁদাবাজ চান না, ভূমিদস্যু চান না। এ জন্য আমাকে তারা ভোট দিয়ে বিজয় করেছেন, এই বিশ্বাস আমার ছিল। আমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলামা, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। তিনি আরও বলেন, যাত্রাবাড়ি-ডেমরা এবং আংশিক কদমতলী এলাকায় কোনো চাঁদাবাজ রাখব না। যারা ফুটপাত ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে তাদের ভালো হয়ে যাওয়ার অনুরোধ করছি। সেই সাথে সন্ত্রাসীদের প্রয়োজনে ঢাকা-৫ সংসদীয় এলাকা ছাড়তে হবে। সে যে কেউ হোক না কেন। আমি চাই ঢাকা-৫ উন্নয়নের রোল মডেল করতে। তিনি বলেন, সরকারি রাস্তা, সেতু, স্কুল নির্মাণসহ যেকোনো সরকারি কাজে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তাদের রেহাই দেওয়া হবে না। ইতিপূর্বে যারা অনিয়ম ও দুর্নীতি করে কেউ সরকারি অর্থ আত্মসাৎ করলে তা খতিয়ে দেখা হবে।
বিএনপি-জামায়াতের উদ্দেশ্য সজল মোল্লা বলেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনে করতে পারবেন। তবে আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। নৈরাজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিকভাবেও জবাব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ডিডিএস পরিবারের সভাপতি মো: রঞ্জু মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাম্মৎ রোকেয়া আফরোজ রিনা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হানিফ তালুকদার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাকী বিল্লাহ, বামৌইল উত্তর ইউনিট আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন মেম্বার, ডগাইর উত্তর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, দক্ষিন ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহীন মুন্সী প্রমূখ।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments