উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নবগঠিত উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার ৩ মাস পরে এই প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় উজিরপুর মহিলা কলেজ হলরুমে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় আওয়ামীলগ নেতা সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টুসহ ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদক প্রমূখ। আলোচনা সভায় সকল নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠন যাদের মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়েছে তাদের নতুন কমিটি করার উপর জোর দেয়া হয়। এ ছাড়া সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি নতুন করে ঢেলে সাজাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments