জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জনগণ এবার মনেপ্রাণে চাইছেন একজন সৎ, মেধাবী ও যোগ্য জনপ্রতিনিধি। জনগণের প্রত্যাশাকে বুঝবে। চাওয়া এবং পাওয়ার মাঝে মেলবন্ধন ঘটাবে। তালা-কলারোয়া আসনে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার নিজ নির্বাচনী এলাকায়। জনমুখী নানা ইতিবাচক কর্মকান্ড আর সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের
সভাপতি সাবেক ছাত্রনেতা কলারোয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়ার একমাত্র তরুণ নেতা বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফরোজ আহম্মেদ স্বপন। তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কলারোয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। বর্তমানে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি।
ফিরোজ আহম্মেদ স্বপন জানান, আমি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও দেশরত্ন শেখ হাসিনার আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এবং সারাজীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে তাদের আশা-আকাংখা, অভাব অভিযোগের কথা শুনেছি। সাধ্যমতো তাদের সেবা করেছি। নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরছি। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে তালা-কলারোয়ার দুই উপজেলাকে উন্নত যুগোপযোগী ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগণের সেবক হিসেবে যথাযথ কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তার কর্মী হিসেবে বাস্তবায়নের চেষ্টা করছি। আসন্ন সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ফিরোজ আহম্মেদ স্বপন তালা-কলারোয়ার-১ আসনে নৌকার মনোনয়নে গণসংযোগে দৌড়ে এগিয়ে রয়েছেন। বর্তমানে তিনি ছাড়া আর কাউকে এ আসনে মাঠে গণসংযোগ করতে দেখা যাচ্ছেন না। রাত-দিন তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে দুই
উপজেলার মাঠে ঘাটে নির্বাচনী গণসংযোগ করে চলেছেন। তালা-কলারোয়ার দুই উপজেলা আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীদের একমাত্র ঠিকানা ও আশা-ভরসা ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments