বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া!!
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ ক্যাম্পাসে পুকুরের পানিতে ডুবে রিফাত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিফাতের বাড়ী শেরপুর জেলা শহরে।
বড় ভাই বকশীগঞ্জ থানা পুলিশের এস আই লাবলুর বাসায় বেড়াতে এসে ছিলো রিফাত। ১৫ মে বুধবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান।
জানা যায়, শেরপুর সদর উপজেলার দিগারপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে রিফাত(১৮) তার বড় ভাই বকশীগঞ্জ থানা পুলিশের এস আই লাবলুর বাসায় বেড়াতে আসে।
১৫ মে বুধবার দুপুরে বন্ধুদের সাথে বকশীগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসের পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে সাতাঁর কাটাকাটির সময় রিফাত পানিতে ডুবে যায়। পরে তার সহপাঠিরা পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথটিম পুকুর থেকে রিফাতের লাশ উদ্ধার করে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদৃুল আহাদ খান জানান, লাশ উদ্ধার হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments