রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: দেশজুড়ে বেহুন্দি (বাধা জাল),চরঘেরা ও কারেন্ট জাল দিয়ে নির্বিচারে জাটকা ইলিশসহ বিভিন্ন জাতের মাছের ডিম ও রেনু পোনা নিধন করে মৎস্য উৎপাদনের পথে যেখানে অসাধু জেলেরা অন্তরায়ের সৃষ্টি করছে সেখানে বরিশালের বানারীপাড়ায় পরিমল রায় নামের এক জেলে বেহুন্দি জাল জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসব নিষিদ্ধ জাল জব্দ করতে যেখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট ও পুলিশি অভিযান পরিচালনা করা হয় সেখানে স্বেচ্ছায় জাল জমা দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের কম্বিং অপারেশনের অংশ হিসেবে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভায় উদ্বুদ্ধ হয়ে সে মাছের রেনু পোনা নিধনে ব্যবহৃত অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের তার বেহুন্দি জাল জমা দেন। এ বেহুন্দি জাল দিয়েই পরিমলের ৪ সদস্যের সংসারে কোনমতে ভরণপোষন চলছিল। মূলত ওই সচেতনতামূলক সভায় অংশ নিয়ে সে তার ভুল বুঝতে পারে এবং অতীত কৃতকর্মের জন্য অনুশোচনার দহনে দগ্ধ হয়ে তার শুভ বুদ্ধির উদয় ঘটে। পরিবারের আয়ের এক মাত্র উৎস মাছ শিকারে ব্যবহৃত বেহুন্দি জালটি জমা দেওয়ায় তার সংসারের ভরণপোষণে অনিশ্চয়তা দেখা দিলেও সে এখন থেকে সৎ পথে আয় করার অঙ্গীকার করেছে। এ বিষয়ে জেলে পরিমল রায় বলেন বেহুন্দি জাল দিয়ে নির্বিচারে মাছের ডিম ও রেণু পোনা নিধন করে আমি ভুল করেছি। ১৬ জানুয়ারী উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি জেলে পল্লীতে মৎস্য অফিসের সচেতনতামূলক সভায় অংশ নিয়ে আমি আমার ভুল বুঝতে পারি। উপজেলা মৎস্য কর্মকর্তার হাতে জালটি দিয়ে আমার ৪ সদস্যের পরিবারে আহার জুটতো। জালটি জমা দিয়ে আমি অনিশ্চিত পথে পা বাড়ালেও এখন থেকে সৎভাবে বাঁচতে চাই।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন পরিমল রায় মৎস্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে তার আয় রোজগারের একমাত্র সম্বল বেহুন্দি জালটি আমাদের হাতে তুলে দিয়েছে। সে যাতে সৎভাবে জীবনযাপন করতে পারে সেজন্য সুতার জাল কিনে দেওয়াসহ তাকে পুনর্বাসনে মৎস্য দপ্তর তার পাশে থাকবে। তিনি আরও বলেন পরিমল দেশের মৎস্য সম্পদ ধ্বংশ না করে তা রক্ষার মহানব্রত নিয়ে বেহুন্দি জালটি ফেরত দেয়। তার অনুসরনে অন্যরাও তাদের চরঘেরা,কারেন্ট ও বেহুন্দি জাল জমা দিলে তাদেরকেও পুনর্বাসনের আওতায় আনা হবে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments