ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার মাংস দোকানীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে পৌরশহরের সড়ক বাজারে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য এবং লাইসেন্স না থাকার দায়ে এ জরিমানা করা হয়। জরিমানাকৃত দোকানী হলো সুমন মিয়া, ৭ হাজার টাকা, বিল্লাল হোসেন ৭ হাজার টাকা, মান্না মালদার ৩ হাজার টাকা এবং শাহীন ভূইয়া ৩ হাজার টাকা। ৪ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে মাংসের দোকানে অভিযান চালায় ভাম্যমান আদালত। এসময় ৪ দোকানীর মাংস বিক্রির লাইসেন্স দেখাতে পারেনি। দোকানে মূল্য তালিকা ছিল না। তাছাড়া অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করছিল। ভাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা এবং পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৮ (১) ও ৯ (১) ধারায় ওই ব্যবসায়ীদেরকে বিভিন্ন অঙ্কে জরিমানা করেন। আদালতকে সহযোগিতা করেন আখাউড়া থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার সানজিদা আক্তার। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, অতিরিক্ত মূল্য, অস্বাস্থ্যকার পরিবেশসহ বিভিন্ন কারণে দোকানীকে জরিমানা করা হয়েছে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments