সাজ্জাদ হোসন সাজু, ফরিদপুর অফিস: সারা দেশে চলছে তীব্র তাপদাহ। চরভদ্রাসনেও প্রচুর গরম যাচ্ছে। এই তীব্র তাবদাহে চরভদ্রাসন বাজারের ভ্রাম্যমাণ মানুষের জন্য একতাবদ্ধ সংগঠনের উদ্যোগে আজ দুপুরে ঠান্ডা পানির শরবত পরিবেশন করা হয়েছে। সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছা শ্রমে 'আন্তর্জাতিক শ্রমিক' দিবসের এই দিনে প্রোগ্রামটি সম্পন্ন করে। প্রায় ছয় শতাধিক পথচারীদেরকে এই ঠান্ডা পানির শরবত পরিবেশন করা হয়। পাশাপাশি জনসাধারণকে এই তীব্র দাবদাহে প্রয়োজন ছাড়া বাহিরে না বেড়ানোর জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ২০২১ সালে গড়ে উঠা স্বেচ্ছাসেবী-সামজিক এই সংগঠনটি উপজেলার সর্বস্তরের জনসাধারণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি এস.কে. সবুজের পরিচালনায় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই কর্মসূচিটি পালন করা।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments