ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক সন্তোষ গুপ্ত, গণমুক্তি ইউনিয়ন এর আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, কমিউনিস্ট ইউনিয়ন এর আহ্বায়ক ইমাম গাজ্জালী, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এর সভাপতি মাসুদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, '২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতির মাধ্যমে শাসক দল আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা পুর্ণদখল করেছিলো। ভারত ও সাম্রাজ্যবাদী শক্তিসমুহের মদদে ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ও ২০১৮ সালে রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করেছে।
বুর্জোয়াশ্রেণির কোন অংশ রাষ্ট্রক্ষমতায় থেকে জনগণকে শাসন-শোষণ করার বৈধতা পাবে, সেটা নির্ধারণ করার জন্যেই বুর্জোয়া শাসনব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের নিজেদের তৈরি নির্বাচন-ব্যবস্থাকেও আওয়ামী লীগ নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আগামী সংসদ নির্বাচন ঘিরেও রুশ-মার্কিন দ্বদ্ধ দৃশ্যমান হয়েছে।'
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ভবিষ্যতে আর একটা প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের জন্যে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী রাজনৈতিক দমন-পীড়নের মাত্রা ক্রমশ বৃদ্ধি করছে। সভা-সমাবেশে বাধা, গ্রেফতার-নির্যাতন ও গায়েবি মামলায় হয়রানি করে বিরোধী রাজনৈতিক শক্তিকে কোনঠাসা করার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে মুক্তিকামী শ্রমিক কৃষক জনগণের লড়াই-সংগ্রাম ও অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর পতন ঘটাতে হবে। সে লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার জন্যে আমরা দেশের সব বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বায়ন জানাই।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments