ডেস্ক রিপোর্ট: গণহত্যার দায়িত্ব স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে রবিবার ( ২৮ জুলাই ২০২৪ ) সকাল ১১টায় পুরানা পল্টন মোড়ে জাতীয় শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বানে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য দেন।
জাতীয় শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক শ্রমিকনেতা হারুনার রশীদ ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকনেতা জহিরুল ইসলাম, আবদুল্লাহ ক্বাফী রতন, শামীম ইমাম, সুশান্ত সিনহা সুমন, সাদেকুর রহমান শামীম, ফয়েজ হোসেন, মোফাজ্জল হোসেন মোস্তাক, আলিফ দেওয়ান। সমাবেশ পরিচালনা করেন শ্রমিকনেতা মানস নন্দী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনরত ছাত্রদের ছাত্রলীগ-যুবলীগ দিয়ে দমন করতে ব্যর্থ হয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ছাত্রদের সমর্থনে রাজপথে নেমে আসা সকল স্তরের অভিভাবকদের দমন করতে সশস্ত্র বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী, আনসার, ভিডিপি, পুলিশ ও দলীয় বাহিনী নামিয়ে দিয়েছে। তারা নানারকম সাজোয়া যান, হেলিকপ্টার নিয়ে বিক্ষোভরত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে।
নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের গত ৫৩ বছরে আন্দোলনে এত লোক হত্যার কোনো নজির নাই। ১৯ জুলাই শুক্রবার একদিনেই শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। ১৬ জুলাই থেকে আজ পর্যন্ত একটি দৈনিক পত্রিকার অসম্পূর্ণ হিসাবে ২১০ মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৪ বছরের শিশুসহ অসংখ্য শিশু-কিশোর ও তরুণ রয়েছে। এই প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে গুলি, হ্যান্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভরত সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আন্দোলন দমনের জন্য ১০ হাজার ছাত্র-জনতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নেতৃবৃন্দ এসকল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানান। নেতৃবৃন্দ ঘোষণা দেন যদি শেখ হাসিনা পদত্যাগ না করে তাহলে অতীতের আইয়ূব ও এরশাদের মতো তাকে ক্ষমতাচ্যুত করা হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবি জানান। হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।
নেতৃবৃন্দ ঢাকাবাসী ও শ্রমজীবী মানুষের কাছে আবেদন জানিয়ে বলেন, ’৬৯ ও ’৯০-এর গণঅভ্যুত্থান সফল হয়েছিল যখন ছাত্র ও শ্রমিকরা এক কাতারে দাঁড়িয়েছিল। এবারের গণঅভ্যুত্থান সফল করতে তারা সারাদেশে ছাত্র আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাবে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। বাধা উপেক্ষা করে কদমফুল ফোয়ারায় প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments