ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ—
বাণী
“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।
আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে বছর ঘুরে আবারো এলো পবিত্র ঈদুল আযহা। তবে ঈদ এলেও দেশের অধিকাংশ মানুষের মনেই নেই ঈদের অমলিন আনন্দ আর উচ্ছাস। জনগণ এখন এক কঠিন সময় পার করছে। গণতন্ত্রকামী জনগণের ত্যাগের রাজনীতির বিপরীতে চলছে ক্ষমতাসীন মাফিয়া সিন্ডিকেটের ভোগের রাজনীতি। তাবেদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র ও সমাজে নীতি, নৈতিকতা, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। সাম্য—স¤প্রীতির পরিবর্তে রাষ্ট্র এবং সমাজে এখন পাহাড়সম বৈষম্য। একদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে মাফিয়া চক্রের সদস্যদের বেপরোয়া লুটপাট, দুর্নীতি, টাকাপাচার। অপরদিকে বিরাজ করছে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি। মাফিয়া চক্রের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। ত্যাগের মহিমায় ভাস্বর এবারের ঈদুল আযহায় হোক এই অঙ্গীকার— রুখতে হবে স্বৈরাচার।
ত্যাগের উৎসব হলো ঈদুল আযহা। ঈদুল আযহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানী। কুরবানী হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। ধৈর্য ও বিশ^াসের পরীক্ষার ঐতিহ্যের ধারা বেয়েই কোরবানী মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে। ঈদুল আযহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে। কোরবানীর যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারবো। বিশ্বাসীদের সে চেষ্টায় আত্মনিবেদিত থাকতে হবে।
কোরবানী ঈদ বিশ^বাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব হলো সর্বজনীন, এর প্রাঙ্গণে সব মানুষের ঠাঁই। মানুষকে পরস্পরের সাথে শুভেচ্ছাবোধে উদ্বুদ্ধ করে।
বিদ্যমান পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। একদিকে অধিকারহীন দেশবাসী শ^াসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে, অন্যদিকে বিত্তবিলাসে মত্ত রয়েছে কতিপয় সুবিধাভোগী ক্ষমতাঘনিষ্ঠ গোষ্ঠী। বিরোধী গণতান্ত্রিক শক্তির ওপর চলছে হামলা—মামলা—গুম—গ্রেফতারের মতো নির্দয় নিপীড়ণ। এদিকে খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং পানি, জ্বালানী তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবনে অসহনীয় দুর্দশা বিরাজমান। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে—সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে ।
ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ—শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক স¤প্রীতি ও সৌহার্দে্যর মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments