মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রভাষক সাহারা বেগম সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন কমিশন ৬ আগস্ট শনিবার দুপুরে শিক্ষক মিলনায়তনে এ ঘোষণা দিয়েছে।
নির্বাচন কমিশনের সদস্য প্রভাষক শ্যামা প্রসাদ সেন জানান প্রতিদ্বন্ধি প্রার্থী প্রভাষক নন্দকিশোর রায় শনিবার সকালে তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় সাহারা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সহ সম্পাদক পদে প্রভাষক সাবিনা ইয়াসমিন এবং কোষাধ্যক্ষ পদে প্রদর্শক সাইদুজ্জামান মিন্টু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হওয়ায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এদিকে শিক্ষক পরিষদের সভাপতি-সম্পাদকসহ সকল পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments