পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। একসময় মানুষ বলতো বিএনপির নেতা কে? এখন বলে আওয়ামী লীগের নেতা কে? এখন আর আওয়ামী লীগের কোনও নেতা খুঁজে পাওয়া যায় না। আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’
মঙ্গলবার বিকালে বিভাগীয় শহর রাজশাহীতে বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা ১৬টি বছর রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। আমাদের বিজয় হবেই। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। এমন কাজ করা যাবে না, যাতে দলের কোনও ক্ষতি হয়। আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, যে শয়তানি করবে তাকেই পুলিশে দিতে হবে। অন্যায় করলে ছাড় হবে না। মাথায় রাখতে হবে, এখনও আমরা সরকারে যাইনি।’
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন সদস্যসচিব মামুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
সব মন্তব্য
No Comments