মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধিঃ অবশেষে স্থগিতাদেশ প্রত্যাহার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের। বাবুল ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'গত ২১ আগষ্ট ২০২৪, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি'র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।'
এব্যাপারে শহিদুল ইসলাম বাবুল এই প্রতিবেদককে
বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে পার্টি পদ স্থগিত করে। পার্টি ফের আমার রাজনীতি ক্যারিয়ার ও সবকিছু বিবেচনা করে পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এ জন্য পার্টির প্রতি আমি কৃতজ্ঞ। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।
তিনি বলেন, রাজনীতি জীবনে এটা ছিল আমার জন্য একটা ছন্দ পতন। আমি আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের মানুষের প্রতি ঋণী, কারণ তারা আমার দুঃসময়ে জনমত গঠনে ভূমিকা পালন করেছে। আজ আমি খুশি ও আনন্দিত।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments