ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে বাড়ির সীমানা নিয়ে পিতা পুত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিপক্ষরা। এঘটনায় রোববার রুমান বাদি হয়ে ভাঙ্গা থানায় একটা অভিযোগ করেছেন। আহত পিতা ডাঙ্গারপাড় গ্রামের মৃত কলম খাঁর পুত্র শফি খাঁ (৮০) এবং তার পুত্র রোমান খাঁ (২৫)। এ ঘটনা রোমান খাঁ বাদী হয়ে ভাঙ্গা থানা একটা অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ডাঙ্গারপাড় গ্রামের শফি খাঁর সাথে পাশের বাড়ির আসমত শেখ ও আতাহার শেখের সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে বেশ কয়েকবার আমিন দিয়ে জায়গা মাপামাপি করা হয়েছে এবং কয়েকবার শালিস বৈঠক হয়েছে ।গতকাল শফি খাঁ রাজমিস্ত্রি নিয়ে তার বিল্ডিং এর পাশে নিজের জায়গার উপর একটি টয়লেট নির্মাণ করছিল। গতকাল সন্ধ্যার সময় আসমত শেখ ও তার স্ত্রী এবং আতাহার শেখ সহ কয়েকজন লোক এসে শফি খাঁ ও তার পুত্র রোমান খাঁকে মারধর করলে গুরুতর আহত হয়। গুরুত্বর আহত শফি খাঁকে স্বজনেরা ভাঙ্গা হসপিটাল ভর্তি করে।
এ ব্যাপারে রোমান খাঁ জানায়, আমার বাড়ির পাশে একটা টয়লেট নির্মাণ করতেছি। হঠাৎ আসমত শেখ ও আতাহার শেখ সহ কয়েকজন মহিলা এসে আমাকে ও আমার পিতাকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে এবং একটি পিলারের খাচা ধরে ফেলে দেয় এবং অনেক মালামালের ক্ষতি করে।
বর্তমানে আমার পিতা ভাঙ্গা হাসপাতালে ভর্তি আছে। আমার পিতার অবস্থা খুবই আশঙ্কা জনক।
এ ব্যাপারে অভিযুক্ত আসমত শেখ জানায়, বাড়ির সীমানা নির্ধারন না করে শফি খাঁ পাকা পিলার তৈরি করছিল এই নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। তাকে কেউ মারধর করে নাই।
এ ব্যাপারে ভাঙ্গা হসপিটাল কর্তব্যরত চিকিৎসক জানায়, শফি খাঁ শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে মারধর করেছে। রাতেই আমি হসপিটালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পুর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments