ডেস্ক রিপোর্ট: অক্টোবর ২০২৫ মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা বেশি (৩৫.৬%) বৃষ্টিপাত হয়েছে। রবিবার (২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ০৬ টায় একটি লঘুচাপ সৃষ্টি হয় যা ০১ অক্টোবর সকাল ০৬টায় পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিনত হয়। পরবর্তীতে এটি ০২ অক্টোবর সকাল ৬টায় ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করে এবং একই দিনে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়। ৩ অক্টোবরে এটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ঝাড়খন্ড- ছত্তিশগড় এলাকায়, পরবর্তীতে
আরো দুর্বল হয়ে বিহার ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করে এবং পরে এটি গুরুত্বহীন হয়ে পড়ে। ২৪ অক্টোবর ২০২৫ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরো একটি লঘুচাপ সৃষ্টি হয়। লঘুচাপটি প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে আরও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিনত হয়। ২৬ অক্টোবর ২০২৫ সকাল ৬টায় নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি ২৭ অক্টোবর ২০২৫ রাত ৩টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় মোন্থায় পরিণত হয়। ২৮ অক্টোবর ২০২৫ সকাল ৬টায় ঘূর্ণিঝড় 'মোন্থা' আরো ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে এবং ২৮ অক্টোবর মধ্যরাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করে। ২৯ অক্টোবর সকাল ০৬টায় এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং ৩০ অক্টোবরে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায়,পরবর্তীতে লঘুচাপ আকারে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ১৩ অক্টোবর ২০২৫রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, এবং খুলনা বিভাগ থেকে বিদায় নেয় এবং ১৪ অক্টোবর সারা দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেয়। অক্টোবর মাসের প্রথম দশকে সক্রিয় মৌসুমী বায়ুর এবং প্রবল ঘূর্ণিঝড় 'মোন্থা'র প্রভাবে ২৯ -৩১ অক্টোবর দেশের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘন্টা) থেকে অতি ভারী(>৮৮ মিমি/২৪ ঘন্টা) বর্ষণ হয়। এ মাসে ৩১ অক্টোবর ২০২৫ তেঁতুলিয়ায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত ১৬২ মি.মি. রেকর্ড করা হয়। অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫°সে. (ফেনী, ২১ ও ২২ অক্টোবর ২০২৫) এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯°সে. (তেঁতুলিয়া, ১৪ অক্টোবর ২০২৫) রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্ব্বোচ্চ, সর্বনিম্ন এবং গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৩°সে.,
০.৯°সে. এবং ১.১°সে. বেশি ছিল। তাপ প্রবাহ,কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা অক্টোবর ২০২৫ মাসের পূর্বাভাসের সাথে সংগতিপূর্ণ ছিল।
দেশে দশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাাআছে। বঙ্গোপসাগরে ২-৪ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ০২ টি নিম্নচাপ/ ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/ মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এতে শীতের অনুভূতি বাড়তে পারে।
দেশে ৪-৭ টি মৃদু (০৮-১০°সে.) থেকে মাঝারি (০৬-০৮°সে.) ধরণের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে তবে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ টি শৈত্য প্রবাহ (০৪-০৬°সে.) তীব্র রূপ নিতে পারে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments