কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সকলের অশংশগ্রহন, হ্রাস কররে প্লাস্টিক দূষন এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে সাগরকণ্যা হিসেবে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ‘বীচ হাফ ম্যারাথন ২০২৪’। আগামীকাল শুক্রবার সকাল পৌনে ৬ টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে হাফ ম্যারাথন শুরু হয়ে সৈকতের পূর্ব ও পশ্চিম প্রান্ত অতিক্রম করে আবার জিরো পয়েন্টে এসে শেষ হবে। বাংলায় বিজ্ঞানচর্চা ও বিকাশের অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থা কসমিক কালচার ট্রাস্ট এর আয়োজন করে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক রানার অংশগ্রহন করবেন। এ উপলক্ষ্যে সৈকতকে সাজানো হয়েছে নতুন সাজে।
আয়োজক প্রতিষ্ঠান কসমিক কালচারের জনসংযোগ সমন্বয়ক জুলিয়েট রোজেটি বলেন, সমুদ্র সৈকতে এই ম্যারাথন অনুষ্ঠিত হওয়ায় ইভেন্টে অংশগ্রহণকারী সকল রানার, স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের মাঝে পরিবেশ দূষণ কমাতে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে ভূমিকা রাখবে।
কুয়াকাটায় অনুষ্ঠিত বরিশাল ম্যারাথনের রেস ডিরেক্টর থিওডোর যোয়েল কর্মকার বলেন, ম্যারাথন মানুষের শারিরিক, মানসিক এবং সামাজিক সৃজনশীলতা বিকাশে এবং পারস্পরিক ঐক্য-সম্প্রীতি-সহযোগিতা প্রকাশের একটি কার্যকর মাধ্যম। তাই এই আয়োজনটি মানুষের অনেক বৈচিত্র্যতার মাঝেও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ, যা আমাদের ঐতিহ্য-সংস্কৃতির সম্ভাবনাময় ক্ষেত্র তৈরিতে অনুপ্রাণিত করবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে এ ম্যারাথনে অংশগ্রহনের জন্য অনেকেই নিবন্ধন করেছে বলে শুনেছি। আগতরা সবাই আমাদের অতিথি। তাদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments