উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিখোঁজের ১২ দিন পরে ট্রলার চালক মাহাবুবুল ইসলাম (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাহাবুবুলের আপন ভাইয়ের ছেলে সুজন সহ ৬ জন কে গ্রেফতার করে বাবুগঞ্জ থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার তিন নদীর মোহনা কেদারপুর ইউনিয়নের মোল্লার হাট এলাকা থেকে বিকেলে লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন জানিয়েছেন।
ওই ট্রলার মাঝি হলেন মাহবুব হাওলাদার (৫২)। সে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, গত ৩১ জানুয়ারী রাতে নিখোঁজ খেয়া পারাপারের ট্রলারসহ মাঝি মাহবুব হাওলাদারকে অপহরন করা হয়।এর পর থেকে তার কোন সন্ধান ছিলো না। এ ঘটনায় জড়িত সন্দেহে মাঝির আপন ভাইয়ের ছেলে মোঃ সুজন হাওলাদারসহ ৬ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিন নদীর মোহনা থেকে নিখোঁজ মাহবুবের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments