সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। দুটি এলাকার দুজন ব্যাক্তির নাম এক হওয়ায় এ নিয়ে এ ধুম্রজাল সৃষ্টি হয়।
জানা যায়, গত ৫ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সহ সভাপতি হিসেবে জুবের আহমদের নাম ঘোষণা করা হয়। একই নামের ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের ছাত্রলীগ নেতা জুবের আহমদ ও বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের জুবের আহমদ এই পদটির দাবিদার হয়ে উঠেন। তবে শেষ পর্যন্ত দত্তরাইল গ্রামের জুবের আহমদ উপজেলা ছাত্রলীগের পরিচিতি সভায় যাওয়ার জন্য চিঠি পান।
এ ব্যাপারে দত্তরাইল গ্রামের জুবের আহমদ জানান, এই পদটি নিয়ে আমিও প্রথমে কনফিউজড ছিলাম। পরে পরিচিতি সভার চিঠি পেয়ে কনফার্ম হয়েছি। তিনি আরো অভিযোগ করে বলেন, কয়েকদিন থেকে আমি দেখতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের জুবের আহমদ নামের একজনের জন্মদিনে অনেকেই সহ সভাপতি পরিচয় দিয়ে পোস্ট করেছেন, যা খুবই দু:খজনক। এসব বিষয়ে আমার কাছে প্রমাণও রয়েছে বলেও জানান তিনি।
আমকোনা গ্রামের জুবের আহমদ জানান, এ বিষয়টি নিয়ে আমি নিরব রয়েছি। আমি কোথাও সহ সভাপতি হিসেবে পরিচয় দিচ্ছিনা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম দত্তরাইল গ্রামের জুবের আহমদকে কমিটির সহ-সভাপতি হিসেবে সনাক্ত করে বলেন, অন্য কেউ সহ সভাপতি হিসেবে পরিচয় দিলে যদি প্রমাণ মিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments