ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের কোনো স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বর্তমান সরকার সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করতে বদ্ধপরিকর। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বরেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বালিয়াডাঙ্গীতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করা হবে।
তিনি বলেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সংঘটিত সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের মৌলিক আদর্শ ও মূল্যবোধের ওপর আঘাত হেনেছে। সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান অসাম্প্রদায়িক প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সংগ্রামকে ব্যাহত করতেই একটি চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই আঘাত বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
সব মন্তব্য
No Comments