দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগজিন সহ ইতিহাস (১৯) নামে এক চোরাকারবারী আটক হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপি’র সীমান্ত সংলগ্ন জামালপুর আশ্রয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। সে জামালপুর গ্রামের আরোজ আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি’ কমান্ডার নায়েক সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল জামালপুর আশ্রয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, ৪রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ চোরাকারবারী ইতিহাসকে আটক করে। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments