বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক উলিউল্ল্যা স্যারের অবসর জনিত বিদায় সম্বর্ধনা ১৩ফেব্রুয়ারি সকাল ১১টায় কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজে গোভর্নিং বডির সকল সদস্যবৃন্দ। কলেজের শিক্ষক শিক্ষিকা চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ অত্র কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী অলিউল্ল্যা স্যার, অশ্রু সিক্ত কণ্ঠে বক্তব্যে বলেন সৃষ্টিকর্তার অশেষ দয়ায় আমি আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারছি। তিনি সকলের
কাছে দোয়া চেয়েছেন।
সাদেকুল ইসলামের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিদায়ী স্যারকে ফুলের শুভেচ্ছা ও কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। পরে কলেজের রভার স্কাউট দল বিদায়ী স্যারকে গার্ড অফ অনার প্রদান করে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দেওয়া হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments