স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে দেয়ার কথা বললে, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললে প্রধানমন্ত্রীর গা জ্বলে ওঠে। বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন করায় আজ বিএনপি আওয়ামী লীগের শত্রু হয়ে গেছে। তেমনিভাবে যে রাষ্ট্র গণতন্ত্র ও নিরপেক্ষ ভোটের অধিকারের কথা বলে সে রাষ্ট্রও সরকারের কাছে খারাপ।
রবিবার বিকেলে রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মীর হোসেন মীরুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন প্রমুখ।
সালাম বলেন, আওয়ামী লীগ আজ বিদেশিদের বিরুদ্ধে কথা বলেন। অথচ এরাই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিদেশে বিদেশে ধর্ণা দিচ্ছে। কোনো রেজাল্ট না পেয়ে এখন বলছে এমুক দেশ খারাপ, এমুক দেশ খারাপ। সত্য বললেই এদের গা জ্বালা করে।
সালাম বলেন, এ সরকার শুধু মানুষ হত্যা করেনি, এরা গণতন্ত্রকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে। এরা দেশের টাকা লুট বিদেশে পাচার করেছে। এ সরকার লুটেরা সরকার। এ সরকারকে যত দ্রুত সরানো যাবে দেশের ততই মঙ্গল। আর এরজন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প আর কোন পথ নেই।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments