দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। খন্ড খন্ড মিছিল নিয়ে আশা মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের জন¯্রােতে কর্মীসভা জনসমুদ্রে পরিণত হয়।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম মালিথা। সভা পরিচালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন বলেন, গঠনতন্ত্রের আলোকে সম্পুর্ন গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূণর্গঠন হতে যাচ্ছে। বিগত সরকারের আমলে আমরা এমনভাবে সমাবেত হতে পারি নাই, আমরা দলকে এগিয়ে নেয়ার জন্য এক আছি এবং এক থাকবো। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে যারা সক্রিয় ছিলো, ১৭ বছর যারা হামালা-মামলা নির্যাতন সহ্য করে আমাদের সাথে ছিলো, আমরা তাদের চিনি এবং জানি। আমরা ওয়াদা করছি তাদের কে নিয়েই কমিটি গঠন করবো।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, গত ৫আগস্টের আগে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, কিন্তু স্বৈরশাসন ছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছে দেশের জনগণ। দীর্ঘ ১৭ বছর কথা বলতে না দেয়ার যন্ত্রণা, সভা-সমাবেশ করতে না দেয়ার যন্ত্রণা তারই বহিঃপ্রকাশ আজকের এই জন সমাগম। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ভালো বাসেন, তারেক জিয়ার নেতৃত্ব যারা পছন্দ করেন, সেই বিএনপি আবার ঘুরে দাড়াতে চাই। আর সেই বার্তা পৌঁছে দেয়ার জন্য আমাদের আগমন।
কর্মীসভায় শেষে দৌলতপুর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments