সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদ আবু তাহের মোহাম্মদ তুরাব এর বাসায় পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। শনিবার (১৭ই আগস্ট) রাতে নগরীর যতরপুরস্থ বাসভবনে নেতৃবৃন্দ নিহত তুরাবের বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯শে জুলাই শুক্রবার বাদ জুমা কোনো কারন ছাড়াই ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে এবং উদ্দেশ্যমূলকভাবে সিলেটের উদীয়মান সাংবাদিক আবু তাহের তুরাব এর উপর গুলি করে। ৯৮টি বুলেটের আঘাতে তার শরীর ঝাঁজড়া করে দেয় এবং বিকালে সে চিকিসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। আমরা প্রকাশ্য দিবালোকে ঘৃণ্য এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। নেতৃবৃন্দ বলেন, পুলিশের যে অফিসাররা তুরাবকে গুলি করে হত্যা করেছে তারা এখনও স্বপদে বহাল তবিয়তে রয়েছে, তাদের এখনও গ্রেফতার করা হয় নাই। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ৷ শহিদ আবু তাহের তুরাবের পরিবারের পাশে সিলেট অনলাইন প্রেসক্লাব সব সময় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল, সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী সদস্য মোঃ আব্দুল হাছিব, মাহমুদ হোসেন খান,শহীদ তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ), সাংবাদিক রেজা রুবেল, ক্লাব সদস্য ডিএইচ মান্না প্রমুখ।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments